প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেনকে রায়গঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কে এম জহুরুল ইসলাম, রায়গঞ্জ পৌরমেয়র আবদুল্লাহ আল পাঠান, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, চান্দাইকোনা ইউপির চেয়ারম্যান আবদুল হান্নান খান, উপজেলার পিআইও কামরুল আহসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অসীম চৌধুরী প্রমুখ