বিদায়ী সৌদি রাষ্ট্রদূতকে জামায়াতের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরিকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জামায়াতের নেতারা রাষ্ট্রদূতকে সম্মাননা উপহার দেন।

পরে এ বিষয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠায় জামায়াত। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননা অনুষ্ঠান আয়োজনের জন্য জামায়াতের প্রতি কৃতজ্ঞতা জানান আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি। তিনি বলেন, ‘সৌদি আরবের সব নাগরিকের প্রতি জামায়াতে ইসলামী সম্মান প্রদর্শন করে। আমরাও জামায়াতকে সম্মান করি, ভালোবাসি। আমরা সব সময়ই জামায়াতের পাশে ছিলাম এবং থাকব।’ এর আগে জামায়াতের নেতারা প্রায় এক যুগ ধরে বাংলাদেশে দায়িত্ব পালনকালে ভূমিকার জন্য বুসাইরির প্রশংসা করে তাঁর দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।