বিদায় অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ইউএনও শামীম আহমেদের বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাদ রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার আবুল হাসানাত, ওসি রেজাউল হক, ভাইস চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মঞ্জুর আলম সরকার, উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া প্রমুখ।