বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ। সকালে কেক কাটার পর কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী, উপাধ্যক্ষ আবু মোতালেব, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ছাত্রনেতা মিঠুন কর্মকার প্রমুখ। এ অনুষ্ঠানে কলেজের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসির শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়। ফরিদপুর অফিস