বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ মডেল বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও বজলুর রশীদ। উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা সীমান্ত সরকার, কারমাইকেল কলেজের উদ্ভিদবিজ্ঞান বিষয়ের প্রভাষক কনককান্তি সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি ছিলেন বিরামপুর সার্কেলের এএসপি এ এস এম হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ওসি ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিপক কুমার বণিক, প্রধান শিক্ষক দিলীপ কুমার।