বিদায় অনুষ্ঠানে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সুরাহা না হলেও তাঁদের কেউ কেউ বিদায় নিতে শুরু করেছেন। আজ মঙ্গলবার কয়েকজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে বিদায় অনুষ্ঠানে হাজির হয়েছেন।
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী অনুষ্ঠানে খাদ্যসচিব মোশফেকা ইকফাতের সভাপতিত্বে এ বিদায়ী অনুষ্ঠান হয়।
সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ তাঁর মন্ত্রণালয়ে বিদায়ী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আরও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন বলে তাঁদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুদকার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।
মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল ব্যক্তি জানান, যাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হবে, তাঁদের ব্যাপারে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রীদের দপ্তরও বণ্টন করা হবে।