প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদায় দেওয়ার ও বরণ করার জন্য গতকাল শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ২৫ জন শিক্ষককে বিদায় এবং নতুন ৯০ জন শিক্ষককে বরণ করে নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাফে খন্দকার শাহানসাহ, ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল বাশার। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয় আর নতুনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।