বিদায় ও বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল আক্তারকে বিদায় এবং নবনির্বাচিত চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার এবং আমান উল্লাহকে বরণ করে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়াসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি|