বিদায় ও বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদায় সংবর্ধনা দেওয়া হয় ৪২১ জন পরীক্ষার্থীকে। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মফিজুল হক। অন্যান্যের বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, মো. শাহজালাল, প্রফুল্ল কুমার রায়, রাজু মহিউদ্দীন, বাদশা মেহের এলাই, রেজাউল করিম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।