বিদায় ও বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ। বক্তব্য দেন ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইমদাদুর রহমান তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।