প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিকদার আ. মালেক উচ্চবিদ্যালয়ে গতকাল সোমবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাহামুদ আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য সিকদার মেহেদী হাসান, কাউন্সিলর হান্নান সরকার প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ