বিদায় ও বরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও অমর একুশে হলের ২০১২ ব্যাচের ছাত্রদের বিদায় সংবর্ধনা ও ২০১৬ ব্যাচের ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। দুটি হলের এই অনুষ্ঠান হয়েছে গত বুধবার রাতে। অনুষ্ঠানে নবীন ছাত্রদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী গ্র্যাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক সোবহান মিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভোস্ট পল্লব কুমার চৌধুরী। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অমর একুশে হলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভোস্ট মো. বজলার রহমান। খুলনা অফিস