বিদায় ও বরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় ও বরণ উপলক্ষে অফিসার্স ক্লাবের হলরুমে গতকাল শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন বিদায়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত, বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, তারাগঞ্জের মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিশিন চন্দ্র, অধ্যক্ষ আবদুল হামিদ, কাজীপাড়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আনিছুল হক, চান্দেরপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক হোসেন, বড়গোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার রহমান, ভীমপুর দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম প্রমুখ।
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি