প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া পৌর পরিষদের বিদায় ও নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলর-বরণ গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদায়ী মেয়র শামিম আল রাজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ নাটোরের উপপরিচালক সরোয়ার বারী। সভায় বিদায়ী মেয়রের কাছ থেকে সংবর্ধিত নবনির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস পৌর পরিষদের দায়িত্বভার নেন। বিদায়ী মেয়র তাঁর বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন পরিষদ সবার সহযোগিতায় সিংড়া পৌরসভাকে একটি মডেল শহরে পরিণত করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আতিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএনও হেমন্ত হেনরী কুবি, সহকারী কমিশনার (ভূমি) জাহেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মণ্ডল।