বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার লাখাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঝিমলী রানী দাশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এ উপলক্ষে বিদ্যালয়ে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দাশ, বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ কুমার পাল, বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভীন প্রমুখ।