বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিমের সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য অদুদ সরকার, সদস্য কবির হোসেন, আক্তারুজ্জামান ফকির, গাজী মাজহারুল ইসলাম, আনিছুর রহমান প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি