বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী কে এম জাকির হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর এই বিদ্যালয় থেকে তিনটি বিভাগে ৩২ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর খাওয়ানো হয় মিষ্টি। সবশেষে পরীক্ষার্থীদের মধ্যে ফাইল, কলম, পেনসিল প্রভৃতি বিতরণ করা হয়। নুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী। ফরিদপুর অফিস