বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান কামাল উদ্দিন আহমেদ, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বিল্লাল হোসেন ভুইয়া, আমির উদ্দিন, আমান উল্লাহ কবির, মতিউর রহমান প্রমুখ।