প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করেন। এতে বক্তব্য দেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হাসেম সরকার, দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য কবির হোসেন, মাজহারুল ইসলাম, আক্তারুজ্জামান, আনিছুর রহমান প্রমুখ।