বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি সংস্থা ব্র্যাক-এর ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন)’ কর্মসূচির কয়েকজন কর্মকর্তাকে গত শনিবার রাতে বিদায় সংবর্ধনার দেওয়া হয়েছে। যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে নগরের একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠান হয়। সংবর্ধনা পাওয়া তিনজন হলেন মেজনিন কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলাম, জুনিয়র সেক্টর স্পেশালিস্ট রোকেয়া বেগম ও শাহ এমরান আলী। অনুষ্ঠানে আয়োজক সংস্থার আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, জেলার ব্র্যাক প্রতিনিধি বিভাস চন্দ্র তরফদার প্রমুখ বক্তব্য দেন।