বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সাতকানিয়া উপজেলা কমান্ডার আবু তাহের, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী প্রমুখ।