প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ বছর এই বিদ্যালয় থেকে কারিগরিসহ ২৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব প্রধানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি