বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এনামুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএসপির সাবেক পরিচালক লে. কর্নেল আবদুল লতিফ খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নওগাঁ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ময়নুল হক প্রমুখ। এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংস্থার বিদায়ী সভাপতিকে মানপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়। নওগাঁ প্রতিনিধি|