বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ খান এতে সভাপতিত্ব করেন। সহকারী শিক্ষক তপন কুমারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, পাঁচপুর ইউপি সদস্য আফছার প্রাং, বিদ্যালয়ের সদস্য আবদার হোসেন, উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিমদ্দিন সরদার, সহকারী প্রধান শিক্ষক আবদুল মজিদ, রুহুল আমীন, প্রণব কুমার ঘোষ প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি