বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক সাংসদ ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও সোলায়মান আলী। বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজালাল, প্রফুল্ল কুমার রায় ও রেজাউল করিম।