বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবাকে বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ।