বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আদর্শ মহাবিদ্যালয়ের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এর আয়োজন করে। এতে কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, প্রভাষক মো. জাকির হোসেন, বিদায়ী শিক্ষার্থী মো. পাভেল, মানছুরা আক্তার প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিষয়ে সাবধান করে দিয়ে বলেন, সবার আগে দেশকে ভালোবাসতে হবে। আর শিক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দিয়ে মন দিয়ে লেখাপড়ার আহ্বান জানান।