বিদায় সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজের উদ্যোগে কলেজ উদ্যানে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ শাহ্ মো. আমির আলী আজাদ। বক্তব্য দেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, গণিত বিভাগের সহকারী অধ্যক্ষ মো. সামসুল ইসলাম, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফরিদা বানু, সহকারী শিক্ষক আ ত ম রেজাউল কবীর প্রমুখ। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় আবু রায়হান, সিরাজুম মুনিরা প্রমুখ।