বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর মুখ্য মহানগর হাকিম (সিএমএম) পরেশচন্দ্র শর্ম্মাকে গতকাল সোমবার বিকেলে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এই সংবর্ধনার আয়োজন করে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সালাহউদ্দিন হায়দার সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান ও মুখ্য বিচারিক হাকিম রুহুল আমীন।