বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, নারী ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে স্মারক সম্মাননা দেওয়া হয়।