প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় অবসর-পরবর্তী ছুটিতে (পিআরএল) যাওয়া আট পুলিশ সদস্যকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেওয়া হয়েছে। নওগাঁ পুলিশ লাইনস মিলনায়তনে বিদায়ী পুলিশ সদস্যদের হতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। ওই আটজন হলেন কনস্টেবল বিশারত আলী, রুবেল হোসেন, মোসলেম উদ্দীন, এমাজ উদ্দীন, আবদুল জব্বার, জবির হোসেন, নওশাদ আলী ও শাহাদত হোসেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, খোরশেদ আলম, সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। নওগাঁ প্রতিনিধি|