প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের (বিভাগ) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) কাজী হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. আবদুল জব্বার এবং বিশেষ অতিথি ছিলেন ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক অনির্বাণ মোস্তফা। স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক সহকারী অধ্যাপক মো. হাসান হাওলাদার। বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। খুলনা প্রতিনিধি