বিদায়ী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী (ডিসিএস) মো. বেলাল হোসেন সরকারকে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে রেলওয়ের জেলা সরঞ্জাম ডিপো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) প্রকৌশলী মো. কুদরত-ই-খুদা প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরঞ্জাম বিভাগের সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক মো. আবদুল খালেক। বক্তব্য দেন শফিকুর রহমান, রহমতউল্লাহ, হায়দার আলী, আহসান হাবিব, মো. বেলায়েত, ইমাম জাকারিয়া প্রমুখ। প্রকৌশলী বেলাল হোসেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের রাজশাহী কার্যালয়ের প্রধান সরঞ্জাম প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন।