বিদায়ী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মসলিন কটন মিলস উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হা-মীম গ্রুপের রিফাত ফ্যাশন লিমিটেডের প্রকল্প পরিচালক এ এম মান্নান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফজলুল হক মোল্লার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. বেলায়েত হোসেন, শিক্ষক প্রতিনিধি আব্দুর রহমান প্রমুখ।