বিদায়ী সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। গত রোববার রাতে জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন। সভায় বিদায়-সম্ভাষণমূলক বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।