বিদু্যুতের দাম বাড়ালে কঠিন প্রতিরোধ: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানো হলে ‘কঠিন প্রতিরোধ’ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দাম বাড়ানোর প্রস্তাবের নিন্দা করে এই উদ্যোগকে সরকারের ‘যথেচ্ছাচারের চরম মাত্রা’ বলে আখ্যা দিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার এক বিবৃতিতে বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে প্রথম ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সরকার বেশ কয়েক দফা বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ গ্রাহকশ্রেণীর ওপর অস্বাভাবিক বিলের বোঝা চাপায়। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সরকারের ঘনিষ্ঠজনেরা বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। এখন তারা সবচেয়ে গরিব, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের বিদ্যুতের দাম বৃদ্ধি করছে।
মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, বিদ্যুতের প্রস্তাবিত দাম কার্যকর করা হলে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট কঠোর ও কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।