প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রঘুরামপুর ও ইব্রাহিমপুর গ্রামে ২৪০টি পরিবারকে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, কৃষক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা ইসলাম উদ্দিন প্রমুখ। ওই গ্রামে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য ৪৯ লাখ টাকা ব্যয়ে পাঁচ কিলোমিটারে বিদ্যুতের লাইন টানা হয়েছে।