বিদেশ গমনের অনুমতি দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে ৪৮ ঘণ্টার মধ্যে এক শিক্ষকের ছুটি মঞ্জুর করাসহ বিদেশ যাওয়ার অনুমতি (এনওসি) দেওয়ার সব কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক আমিনুল হকের দায়ের করা মামলায় রাজশাহী সহকারী জজ আদালতের বিচারক মো. ইমদাদুল হক গত ১০ আগস্ট এ নির্দেশ দেন। গতকাল বুধবার ওই নির্দেশের কাগজ বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছায়। শিক্ষক আমিনুল হক বলেন, জাপানে তিন মাসব্যাপী অনুষ্ঠেয় দীর্ঘমেয়াদি সেমিনারে অংশ নিতে সম্প্রতি বিভাগীয় সভাপতির মাধ্যমে যথাযথভাবে আবেদন করলেও শুধু রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিতে অপারগতা প্রকাশ করেন।