বিদেশ গিয়ে পাঁচ নারী প্রতারিত
‘মোর অভাবের সংসার। পোলার বাপে অসুস্থ, কামকাইজ করতে পারে না। দেশে বইয়া কি কইররা তিনটা পোলা-মাইয়া লইয়া বাইচ্চা থাকমু। তাই ভিটামাটি খুইয়্যে ধারদেনা কইররা পেটের ভাত জোগাড় করবার লাইগ্যা বিদেশ গেলাম। প্রতারণায় পইরা দেশে আইলাম। অ্যাহন মুই কী করমু? কোথায় যামু?’চোখের পানি ফেলতে ফেলতে এসব কথা বলেন বিদেশফেরত বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা্রগ্রামের গৃহবধূ (৩০)। একইভাবে প্রতারিত হওয়ার কথা জানান, একই ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের আরও তিন গৃহবধূ এবং চেঙ্গুটিয়া গ্রামের আরেক গৃহবধূ (২৮)। স্থানীয় বাসিন্দা, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, নন্দনপট্টি গ্রামের মো. হালিম খান (৪৫) ও তাঁর ওমান প্রবাসী স্ত্রী আছিয়া বেগম (৩৫) ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে অভাবী ওই পাঁচ নারীকে ওমান পাঠিয়ে কয়েক লাখ টাকা নিয়েছেন। প্রতারিত নারীরা জানান, তাঁদের বিদেশে নিয়ে হোটেল ও বাসাবাড়িতে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়েছে। অমানবিক অত্যাচার্রেঅতিষ্ঠ্রহয়্রেআড়াই মাস পর একজন, চার মাস ২০ দিন পর আরেকজন, দেড় মাস পর আরেকজন, ছয় মাস পর আরেকজন ও নয় মাস পর অন্যজন দেশে ফিরে এসেছেন।এক গৃহবধূ জানান, ১৫ হাজার টাকা বেতনের কথা দেওয়ায় তিনি ভিটেমাটি বিক্রি করে ও ধারদেনা করে এক লাখ ২০ হাজার টাকা দেন। বিদেশে নিয়ে তাঁকে একটি হোটেলে কাজ দেওয়া হয়। হোটেলে তাঁকে অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়। পরে তিনি আত্মহত্যার হুমকি দিলে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। একই ধরনের অভিযোগ করেন অন্য তিন গৃহবধূ।প্রতারিত নারীরা ৫ জুলাই হালিম্রখান ও তাঁর স্ত্রী আছিয়া বেগমের বিরুদ্ধে গৌরনদী্রথানায়্রএকটি মামলা করেছেন।মো. হালিম খান বলেন, অনৈতিক ও পাশবিক নির্যাতনের কথা সত্য নয়। মূলত অভিযোগকারী নারীরা পরিশ্রমের কাজ করতে না পারায় দেশে চলে আসেন। গৌরনদী্রথানার্রভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, আদম ব্যবসায়ী হালিম খান পলাতক রয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা বলেন, হালিম খান একজন প্রতারক।