বিদেশফেরত অভিবাসীদের সমাজে অন্তর্ভুক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বিদেশফেরত অভিবাসীরা যেন সামাজিক ও আর্থিকভাবে সমাজে পুনঃ অন্তর্ভুক্ত হতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।
বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃ অন্তর্ভুক্তকরণ নিয়ে গতকাল বৃহস্পতিবার মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে যৌথভাবে এই মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি ও ইউএন উইমেন।
সভায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী বলেন, বিদেশফেরত অভিবাসীদের বিষয়ে মানসিক ও সামাজিক পুনঃ অন্তর্ভুক্তকরণ সবচেয়ে বেশি প্রয়োজন। যাঁরা বিদেশ থেকে ফেরত আসছেন, তাঁদের পূর্ণাঙ্গ তথ্য থাকা দরকার। তিনি বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ কাজ শুরু করতে যাচ্ছে।
ইউএন উইমেনের এদেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার বলেন, নারী-পুরুষ সবার জন্যই নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে, যেন কেউ বিপদগ্রস্ত না হন।
মতবিনিময় সভায় ব্র্যাকের অভিবাসন কর্মসূচি ও ইউএন উইমেনের উদ্যোগে নেওয়া বিদেশফেরত অভিবাসীদের সমাজে পুনঃ অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্রকল্পের কথা তুলে ধরা হয়। এ সময় একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।