বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে মহিউদ্দিনের অবস্থান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে এক ফ্যাক্সবার্তায় মহিউদ্দিন চৌধুরী এ হস্তক্ষেপ কামনা করেন। ফ্যাক্সবার্তায় তিনি জানান, বিদেশিদের কাছে এনসিটি পরিচালনার ভার দেওয়া হলে বন্দরে দ্বৈত প্রশাসন গড়ে উঠবে। এতে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
২০০৭ সালের ডিসেম্বরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হয়। তবে নানা উদ্যোগ নিয়েও টার্মিনাল পরিচালনার ভার বেসরকারি খাতে দেওয়া যায়নি। বিদেশি অপারেটরের হাতে টার্মিনাল পরিচালনার ভার দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।