বিদেশি কারখানাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত হংকংয়ের মালিকানাধীন একটি শিল্পপ্রতিষ্ঠানকে শীতলক্ষ্যা নদী দূষণের দায়ে ১৬ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি অধিদপ্তরের একটি দল আকসিঞ্চক পরিদর্শনে গিয়ে কারখানাটির বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অকার্যকর দেখতে পায়। পরে গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী কুন তং অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানার কর্মকর্তাদের কার্যালয়ে তলব করে এই জরিমানা করেন। একই সঙ্গে বর্জ্য পরিশোধনাগার পূর্ণাঙ্গভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। মুনীর চৌধুরী বলেন, ইটিপি বন্ধ বা অকার্যকর রেখে পরিবেশ দূষণ ঘটানোর দিন শেষ হয়ে আসছে। জরিমানা করে উদ্যোক্তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, দূষণ ঘটানো অপরাধ এবং এ অপরাধের শাস্তি পেতেই হবে।