বিদেশি কূটনীতিকদের চট্টগ্রাম চেম্বার পরিদর্শন
বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত মাহমুদ ইয়াহিয়া মুহামেদ ইজ্জাতসহ বেশ কয়েকজন বিদেশি কূটনীতিক গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিদর্শন করেন। এঁদের মধ্যে রয়েছেন মালদ্বীপের সাবেক ইমিগ্রেশন প্রতিমন্ত্রী আবদুল্লাহ শাহীদ ও হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি মোহামেদ তাহসীন, মালয়েশিয়ার ফ্ল্যাগ ইভেন্ট পরিচালক দাতিন সান্দ্রা আননেরাজ, মাসের গ্যাস বারহার্ডের নির্বাহী পরিচালক ডাটো এম রাম নায়ার, ভুটান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কারমা এস টিশসার, লন্ডনের আলফি গ্রুপের রিচ খান, সিসিএ অ্যাডভারটাইজিংয়ের সুরেশ কুমার রাজাধুরাই এবং দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল রিয়াদ আলী। এ সময় চট্টগ্রাম চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহিন আলম, মো. অহিদ সিরাজ চৌধুরী, মোরশেদ আরিফ চৌধুরী উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এ দেশে মিসরীয় বিনিয়োগ সম্প্রসারণের ক্ষেত্রে রাষ্ট্রদূতের ব্যক্তিগত উদ্যোগ আশা করেন। তিনি রাষ্ট্রদূতকে চেম্বারের নিজস্ব অর্থায়নে নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সম্পর্কেও ধারণা দেন।