প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় বিএনপির তদন্ত দলের প্রতিবেদন ও ভিডিওচিত্রের একটি করে সিডি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে গুলশানের একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন রামুর ঘটনায় বিএনপির গঠিত তদন্ত কমিটির সদস্যরা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনসহ কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে, তুরস্কের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইন্দোনেশিয়া, স্পেন, জাপান, মরক্কো ও সুইজারল্যান্ডের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিএনপির তদন্ত দলের প্রধান মওদুদ আহমদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।