বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি থেকে বিরত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের তেল-গ্যাস ব্লক নিয়ে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করা থেকে বিরত থাকতে আবারও আহ্বান জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব আনু মুহাম্মদ গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, সরকার বিদেশি কোম্পানিগুলোর ইচ্ছা অনুযায়ী উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসির মাধ্যমে তাদের স্বার্থে তা সংশোধন করে একের পর এক ‘সর্বনাশা’ চুক্তি করে যাচ্ছে। গত বুধবার যুক্তরাষ্ট্রের কনোকোফিলিপস ও নরওয়ের স্টেটওয়েলের যৌথ গ্রুপের সঙ্গে গভীর সমুদ্রের তিনটি তেল-গ্যাস ব্লক (ব্লক ১২, ১৬ ও ২১) নিয়ে চুক্তি সই করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়।