বিদেশি কোম্পানি প্রস্তাব দেয়নি, আগ্রহ দেখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পিছিয়ে পড়া বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সরকারের ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট কনফারেন্স অ্যান্ড রোড শো অন পাওয়ার অ্যান্ড এনার্জি প্রোজেক্টস’ শিরোনামের তিনটি অনুষ্ঠান শেষ হয়েছে। এসব অনুষ্ঠান থেকে কোনো বিনিয়োগের প্রস্তাব আসেনি। তবে অনেক কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে সরকারি সূত্রগুলো দাবি করেছে।গত ১৫ ও ১৬ ডিসেম্বর লন্ডনে প্রথম অনুষ্ঠানটির পর ২৫ ও ২৬ জানুয়ারি সিঙ্গাপুরে দ্বিতীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়। তৃতীয় অনুষ্ঠানটি শেষ হয়েছে গতকাল শুক্রবার নিউইয়র্কে। তিনটি অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর নেতৃত্বে সরকারি প্রতিনিধিদল অংশ নেন।বিদ্যুত্ ও জ্বালানি খাতে অন্তত ৩৫ হাজার কোটি টাকার (৫০০ কোটি মার্কিন ডলার) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনার উদ্দেশ্যে এই তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য অনুষ্ঠানগুলোতে যেসব প্রকল্প উপস্থাপন করা হয়েছে তার মধ্যে গ্যাস, তেল, কয়লা ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রায় চার হাজার মেগাওয়াট উত্পাদন ক্ষমতার বিদ্যুত্ প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলো হচ্ছে, বিবিয়ানায় ৪৫০ মেগাওয়াটের গ্যাসভিত্তিক দ্বিতীয় বিদ্যুেকন্দ্র, মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট দ্বৈত জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র, ভোলায় ১৫০ থেকে ২২৫ মেগাওয়াটের গ্যাসভিত্তিক বিদ্যুেকন্দ্র, সাভারে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র, কালিয়াকৈরে ১০০ মেগাওয়াটের তেলচালিত বিদ্যুেকন্দ্র এবং খুলনা ও চট্টগ্রামে আমদানি করা কয়লাভিত্তিক চারটি বিদ্যুেকন্দ্র—এগুলোর মোট উত্পাদন ক্ষমতা হবে দুই হাজার থেকে দুই হাজার ৬০০ মেগাওয়াট। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুেকন্দ্র রয়েছে চারটি। এগুলো হচ্ছে, জামালপুরের সরিষাবাড়ীতে দুই থেকে চার মেগাওয়াটের সৌরবিদ্যুত্ কেন্দ্র, রাজশাহীর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এক থেকে দুই মেগাওয়াটের সৌরবিদ্যুত্ কেন্দ্র, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীহাটে দুই থেকে চার মেগাওয়াটের সৌরবিদ্যুত্ কেন্দ্র এবং চট্টগ্রামের আনোয়ারায় ১০০ মেগাওয়াট ক্ষমতার বায়ুভিত্তিক বিদ্যুেকন্দ্র।এ ছাড়া রয়েছে চট্টগ্রামে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল প্রকল্প। এই টার্মিনালের মাধ্যমে বছরে আমদানিকৃত ৩৫ লাখ টন প্রাকৃতিক গ্যাস রূপান্তর করে চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হবে। সরকারি সূত্র জানায়, নিউইয়র্ক, সিঙ্গাপুর ও লন্ডনের অনুষ্ঠানে দুই শতাধিক কোম্পানির ৪০০-এর মতো প্রতিনিধি অংশ নেন। এর মধ্যে ৯৮টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে সরকারি প্রতিনিধি দলের ‘একান্ত (ওয়ান টু ওয়ান) আলোচনা’ হয়েছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—সিমেন্স, হলস্ট্যাড, এইএস, ক্যাটারপিলার, কনোকো ফিলিপস, গোল্ডস্টার এনার্জি, মর্গান স্ট্যানলি, এইএস, কনোকো ফিলিপস, শেভরন, সুমিতোমো করপোরেশন, বিপি, পেট্রোনাস, চায়না পাওয়ার ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না হুয়াদিয়ান হংকং কোম্পানি লিমিটেড, সিডিসি গ্লোবালেক, ইনডিপেন্ডেন্ট পাওয়ার করপোরেশন, রোলস রয়েস, ওয়ার্টসিলা এবং বিশ্ব ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, সিডিসিসহ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।কোটি টাকা ব্যয় : রোড শো করতে বরাদ্দ ছিল প্রায় এক কোটি টাকা (এক লাখ ১৫ হাজার থেকে এক লাখ ২৫ হাজার মার্কিন ডলার)। এর জোগান দেওয়া হয় পেট্রোবাংলার একটি বিশেষ তহবিল থেকে। বাংলাদেশে কর্মরত বিদেশি তেল-গ্যাস কোম্পানিগুলো জ্বালানি খাতে দেশীয় মানবসম্পদ উন্নয়নের জন্য প্রতিবছর এই তহবিলে উল্লেখযোগ্য পরিমাণে অর্থ অনুদান দেয়। সরকারি সূত্র জানায়, মানবসম্পদ উন্নয়নে এই অর্থের প্রায় কোনো ব্যবহার নেই। তহবিলে বিপুল অর্থ পড়ে আছে। এই তহবিল থেকে রোড শোর অর্থ জোগান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।