প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য-সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বাংলাদেশের তেল, গ্যাস, কয়লাসহ অন্যান্য খনিজ সম্পদ বহুজাতিক কোম্পানিগুলো বিনা বাধায় লুটপাট করছে। এ লুণ্ঠনে প্রত্যক্ষ সহযোগিতা করেছে এ দেশের কিছু চিহ্নিত প্রভাবশালী ব্যক্তি। গতকাল সোমবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। সংগঠনের সিলেট জেলার আহ্বায়ক আরশ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সংগঠনের সদস্য-সচিব উজ্জ্বল রায়।