বিদেশি কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারের গোলাম হোসেন (৭২) নামের এক কয়েদি গত বৃহস্পতিবার সকালে বক্ষব্যাধি হাসপাতালে মারা গেছেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বাসিন্দা। অনুপ্রবেশের দায়ে তিনি জেল খাটছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি অনুপ্রবেশের দায়ে সীমান্ত এলাকা থেকে ভারতের নাগরিক গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে খুলনার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে ৬ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাঁকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি ওই হাসপাতালে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। কারাবন্দীদের লাশের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ জাকারিয়া বলেন, গোলাম হোসেনের যকৃৎ (লিভার) ও কিডনি ক্ষতিগ্রস্ত ছিল। এ ছাড়া তিনি ক্যানসারে ভুগছিলেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেছার আলম প্রথম আলোকে বলেন, এর আগেও ভারতীয় এই নাগরিককে বিভিন্ন হাসপাতালে একাধিকবার চিকিৎসা করানো হয়েছে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু: গত বৃহস্পতিবার রাত নয়টার পর মিরপুরে গাবতলী বেড়িবাঁধে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশাররফ
হোসেন নামের একজন মোটরগাড়ি মেরামতের মিস্ত্রি মারা গেছেন।