বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নামী শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) শিক্ষাবৃত্তি নিয়ে পড়ার সুযোগ পেয়েছেন এক বাংলাদেশি অভিবাসীর মেয়ে। তাফসিয়া শিকদার পরিবারের সঙ্গে থাকেন যুক্তরাজ্যের নিউহ্যামে। তাঁর বাবা বহু বছর আগে বাংলাদেশ থেকে সেখানে পাড়ি জমান। তাফসিয়া শিকদার পড়েছেন নিউহ্যাম কলেজিয়েট সিক্সথ ফর্ম সেন্টারে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। তাঁদের কাছে উৎসাহ পেয়ে তাফসিয়া যুক্তরাষ্ট্রে পড়ার আবেদন করেন। এমআইটি তাঁর সাক্ষাৎকার নিয়ে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করে। এমআইটিতে অধ্যয়নের জন্য তিনি দুই লাখ ইউরো শিক্ষাবৃত্তি পাবেন। এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাফসিয়া। তিনি বলেন, ‘আমি এমন এক শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছি, যেখানকার ছাত্র ছিলেন চাঁদে পা রাখা দ্বিতীয় মানব বাজ অলড্রিন।’ ডেইলি মেইল