বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আবুধাবি ফান্ডের অর্থায়ন

বাংলাদেশের কয়েকটি উন্নয়ন প্রকল্পে ৭০ কোটি দিরহামের (দেড় হাজার কোটি টাকার কিছু বেশি) সমমূল্য পরিমাণ অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাতের স্বায়ত্তশাসিত বিদেশি সহযোগিতা সংস্থা আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এডিএফডি)। সংস্থাটি জানিয়েছে, শিল্প, বিদ্যুৎ, অবকাঠামোসহ নয়টি উন্নয়ন প্রকল্পে সরকারকে তারা অনুদান ও শিথিল শর্তে ঋণ দিয়েছে তারা। এডিএফডির মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুয়াইদি বলেন, সামাজিক উন্নয়ন ও উন্নতির পূর্বশর্ত হিসেবে বাংলাদেশ সরকারের যে অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টা, তাতে সহায়তা দেওয়ার অংশ হিসেবেই এই অর্থ দেওয়া হয়েছে। এর আগে ২০১৩ সালে দক্ষিণ এশীয় সড়ক যোগাযোগ প্রকল্প (এসএএসইসি) উন্নয়নে সহায়তার অংশ হিসেবে সংস্থাটি ১১ কোটি দিরহাম বরাদ্দ করেছিল।গালফ নিউজ

সীমান্তে ভারতের সতর্কতা ব্যবস্থা

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশকারী শনাক্তকরণ সতর্কতা ব্যবস্থা বসাবে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মেঘালয়ের রাজধানী শিলংয়ে গত শুক্রবার বিএসএফের এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক কে কে শর্মা সাংবাদিকদের বলেন, অনুপ্রবেশ ঠেকাতে এবং গবাদিপশু চোরাচালান বন্ধ করতে মেঘালয়ে সীমান্তে বেড়া না থাকা অংশে ওই ব্যবস্থা বসানো হবে। মেঘালয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য ৪৪৩ কিলোমিটার। যার মধ্যে নদী-নালাসহ কয়েকটি কারণে ৯০ কিলোমিটার বেড়াহীন অরক্ষিত অবস্থায় রয়েছে। এই অরক্ষিত সীমান্তে শতাধিক এমন জায়গা শনাক্ত করেছে বিএসএফ, যেখান দিয়ে অনুপ্রবেশ ও গবাদিপশু চোরাচালান হয়ে থাকে বলে তাদের ভাষ্য। দ্য নর্থ ইস্ট টুডে